Sunday, April 5, 2015

বাংলাদেশে ডাক্তার হওয়া অনেক সহজ

আমার এক বড় ভাই (মেডিসিনের ডাক্তার ) আমার কাছে এক রোগী নিয়ে আসছে। রোগী নিজেকে সমাজ সেবক পরিচয় দিয়ে হাসপাতালে ডাক্তারদের সেবার মান নিয়ে ধোঁয়া তুলতেছেন......

বড় ভাই বলল- এইসব সমাজ সেবা/ মনব সেবার কথা আমার কাছে বলবেন না। এইসব বলার আগে আপনি বলেন- আপনি মানুষের কি সেবা করেন? আপনি সমাজ সেবক- তাহলে মানুষ ফুটপাথে ঘুমায় কেন? অন্তত একটা মানুষকে আপনার বাসায় নিয়ে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করেন।

রোগী- এইটা কোন কথা হইল না।

বড় ভাই- তাহলে আমাকে বলেন, আপনি সমাজের কি কি সেবা করেন?

আমি রোগীকে বললাম- নির্বাচনের সময় পোস্টার / ব্যানারে দেশ ছেয়ে যায়, " অমুক কে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন।" কি সেবা করেন জনগণের? নিজের ব্যাংক একাউনট ভারী করা ছাড়া জনগণের আর কি কি সেবা করছেন?

রোগী চুপ করে রইল।


বড় ভাই বলল- ডাক্তারদের সেবার মান নিয়ে প্রশ্ন তোলার আগে দুই দিন আমার সাথে থাকবেন, আমার সাথে রাত জেগে মানুষের সেবা দিবেন- তারপর কথা বলবেন।


রোগী চুপচাপ বসে রইল, আর একটা কথাও বলল না...।


শুধু হাসপাতালে আসলেই এই আবাল গুলার মানব সেবা/ সমাজ সেবার কথা মনে পড়ে...!!??

 এখন বাংলাদেশে ডাক্তার হওয়া অনেক সহজ।
 ডাক্তারদের সেবা নিয়ে যদি তোদের এতই আপত্তি- তাহলে নিজের ছেলে মেয়ে কে মেডিকেল এ পড়া (সরকারিতে চাঞ্চ না পেলে বেসরকারিতে পড়া) ।
 ডাক্তার বানিয়ে সেই গুলারে দিয়ে দিন রাত মানুষের সেবা করা। 
কেউ তোকে না করে নাই।
-------
ডা আসাদ জামান

Saturday, April 4, 2015

ডাক্তারের ভিজিট ফ্রি ‘অইবো’ না ক্যা ?



হুজুরের পানি-পড়া ফিরি ‘অইলে’ ডাক্তারের ভিজিট ফ্রি ‘অইবো’ না ক্যা ?

ভাঁটোদাঁড়ার ইসমাইল কবরেজকে বিশ ট্যাকা দিয়া কাম অইলে ‘ডাক্তার’কে এতো ট্যাকা দেয়া লাগবো ক্যা ?

শিবুর ফার্মেসীত্তে বিনা ভিজিটে কয়েক ফাইল ‘অসুদ’ কিনা গেলে ডাক্তারের ভিজিট এতো টাকা অইবো ক্যা?

ক্যা ? ক্যা ? ডাক্তারের ভিজিট এত্ত ক্যা ?

ঘূর্নন-গতিতে আক্রান্ত তিন-পাখার ফ্যানটার দিকে চেয়ে চেয়ে এই ‘ক্যা-ক্যা’র উত্তর খুঁজছিলাম বাংলা সিনেমার বিজ্ঞাপন কন্ঠ গাজী মাজহারুলের মতো।সহজ কথার সহজ উত্তর সহজেই পেলাম না।

সত্যিই তো ?

এই দেশে যার পকেটে যত টাকা আছে তার মালিক তো বুর্জোয়া লুটেরারা।

রাজনীতিবিদ,আমলা,ব্যবসায়ীরা দেশের হাজার হাজার কোটি টাকা খেয়ে হজম করে ফেললেও আমরা রোগী দেখে ভিজিট নেব কেন?নিলেও এত কেন ?

মহান আল্লাহ আমাদের ‘চারার’ একটা পেট দিছে সেটাতে কি আবার খাওয়া ভরতে হয় নাকি?‘চারা’ খাইলেই তো হয় !
সাম্প্রতিক সময়ে সমাজের সবচাইতে ‘সেক্সি’ ‘ইভ’ হচ্ছে ‘ডাক্তার’ সম্প্রদায়।যে যার মতো এই ইভকে নিয়ে ‘ইভ-টিজিং’এ মত্ত।


ডাক্তারের ভিজিট নিয়ে যাদের পিত্তিটা জ্বলে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার মুঠোফোনের একটা কলও কি ব্যয় করেন নি কোন পরিচিত ডাক্তারের ফোনে কল করে।

অবশ্যই করেছেন।

যার টাকা কেটে রেখেছে ফোন কোম্পানী, আপনার বন্ধু-ডাক্তারটিও না, আপনার আত্নীয় ডাক্তারটিও না।আপনি কিন্তু আপনার চিকিৎসা সংক্রান্ত পরামর্শটি পেয়ে গেছেন।

একটা থ্যাংকস ছাড়া কি কিছু দিয়েছেন আপনার অল্প-স্বল্প কিংবা অতি পরিচিত ডাক্তার সাহেব কে ?
 
তারপর ও আপনার পিত্তি এতো জ্বলে কেনো?

দোকানীর কাছ থেকে পানি তো দূ্রের কথা একটা ম্যাচের কাঠি ও তো ফ্রি কিনতে পারেন না !

 লেখাটি এখান থেকে নেয়া। 

Monday, March 16, 2015

হাশরের ময়দানে ধরা খাওয়ার অপেক্ষায়...

সেদিন আউটডোরে রোগী দেখছি
এক মহিলা আসল , দাঁতে ব্যথা
দেখলাম , গভমেন্ট সাপ্লাই tc bc pc ( tetracycline , vit b complex , paracetamol ) দিয়া ডেন্টাল পেইনের ট্রিটমেন্ট দেওয়া আর ছাগল দিয়ে হাল চাষ সমান
কাজের কাজ কি হবে আল্লাহই জানে , তবে ডাক্তারের বদনাম হবে এইটুক শিওর
তো আমি ওষুধ লিখে দিলাম , বললাম কিনে খেতে হবে
মহিলা জিজ্ঞেস করল , সরকারী সাপ্লাই নাই ?
বললাম আপনার যে সমস্যা তার জন্য সরকারীভাবে ভাল কোন ওষুধ সাপ্লাই নাই , আর যা আছে এটা দিয়ে কোয়ালিটি ট্রিটমেন্ট হবে না
মহিলা বলল , ওষুধ সরকার ঠিকই দেয় , আমরা জানি , আপনারাই দেন না , হাসরের ময়দানে কিন্তু ধরা খাইতে হবে
মানুষের বিশ্বাসে নাকি আঘাত করতে নেই ।
সরকারী ওষুধ নিয়ে মহিলার এই অগাধ বিশ্বাসটুকু ভেঙে দেওয়ার ইচ্ছা হল না ।
আর একা কয়জনেরটাই বা ভাঙব ।
যাই হোক মহিলা চলে গেল
আমি বসে রইলাম
হাসরের ময়দানে ধরা খাওয়ার অপেক্ষায় .
লেখা - ডা: যুবায়ের আহমেদ

Saturday, January 3, 2015